new record and jakovizBreaking News Others Sports 

টেনিস সাম্রাজ্যে নতুন ইতিহাস জকোভিচের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৫২ বছর পর হল নতুন ইতিহাস। টেনিস সাম্রাজ্যের অধিপতি এখন জকোভিচ। ৫২ বছর পর তিনি নতুন ইতিহাস রচনা করলেন। তবে তিনি সর্বকালের সেরা কিনা তা নিয়ে তর্ক থাকছেই। রয় এমার্সন ও রড লেভারের পর দীর্ঘ ৫২ বছর বাদে জকোভিচ প্রতিটি গ্র্যান্ডস্ল্যাম ২ বার করে জয়ী হলেন।

প্রথম গ্রিক খেলোয়াড় হিসাবে ফরাসী ওপেন জেতার সুযোগ ছিল স্টেফানো চিচিপাসের সামনে। কাজটা বেশ কঠিন হয়ে পড়ল। ম্যাচের ফলাফল হল ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ । জোকারের পক্ষেই গেল ফলাফল। তবে স্টেফানো চিচিপাসের এই লড়াই ফরাসী ওপেনের ইতিহাসে লেখা থাকবে।

উল্লেখ করা যায়,২০১৫ সালে স্ট্যান ওয়াওরিঙ্কার কাছে ফরাসী ওপেনের ফাইনালে পরাজিত হন জকোভিচ। সেই জকোভিচই দুটি সেট পিছিয়ে পড়েন। ফেডেরার ও নাদালদের একচ্ছত্র সাম্রাজ্যে এখন নতুন সংযোজন। ১৯ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী হলেন জকোভিচ। আর একটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী হলেই স্পর্শ করবেন ফেডেরার ও নাদালকে।

জকোভিচ ফাইনালে নেমেছিলেন সাদা জার্সি পরে। তৃতীয় সেটের পর তিনি জার্সি বদলে ফেললেন। পড়ে ফেললেন লাল জার্সি। যেটা পরে তিনি নাদালকে হারিয়েছিলেন। তবে পিঠে ব্যথা নিয়েও চিচপাস যা খেললেন তা মনে রাখার মতো।

Related posts

Leave a Comment