করোনা আবহে বাড়ি থেকে বের হলে নিয়মগুলো মেনে চলুন

save and carona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ। তার প্রভাবও ধাক্কা দিয়েছে জনমানসে। তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে চলেছে। অফিস যাওয়া বা অন্য কোথাও যাওয়ার আগে করোনা কালে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে।

চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জানানো হয়েছে,বাড়ি থেকে কোথাও বের হলে দুটি মাস্ক ব্যবহার করবেন। মনে রাখতে হবে- করোনার বিরুদ্ধে লড়াই করার প্রধান হাতিয়ার হল মাস্ক।

ব্যাগের মধ্যে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার রাখা বিশেষ প্রয়োজন। আবার সব পরিস্থিতিতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না। এক্ষেত্রে সুরক্ষিত থাকার জন্য বাইরে কোথাও বেরোলে হাতে গ্লাভস পরে নিতে পারেন।

পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহণ এড়িয়ে চলা অনেক ভালো এই সময়। নিজস্ব যানবাহন না থাকলে অটোরিক্সা ভাড়া নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখা দরকার সেটা যেন স্যানিটাইজ করা হয়।

চিকিৎসক ও বিশেষজ্ঞদের আরও পরামর্শ, বিশেষ প্রয়োজন ছাড়া শপিং করতে যাওয়া ঠিক হবে না। বিশেষ প্রয়োজনে গেলেও ভিড় এড়িয়ে চলা জরুরি। বাইরে বের হলে চোখে, নাকে ও মুখে হাত দেওয়া যাবে না। হাতে গ্লাভস না পড়লে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে নিতে হবে।

কাজ না থাকলে বেশীক্ষণ বাড়ির বাইরে কাটানো ঠিক কাজ হবে না। কাজ মিটে গেলে বাড়ি চলে আসা সঠিক কাজ। বাড়ি ফেরা মাত্র আপনার ব্যবহার করা সব জিনিস স্যানিটাইজ করে তবেই আবার হাত দিতে হবে। বাজারে সবজি বা ফল কেনা হলে সেগুলো কম করে ২ ঘণ্টা জলে রেখে দেওয়া দরকার।

ঘরে ফিরেই ভালো করে হাত স্যানিটাইজ করতে হবে। সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া দরকার। এক্ষেত্রে সঠিক কাজ হবে বাড়ি ফিরেই সোজা স্নানে চলে যাওয়া। সমস্ত জামাকাপড় ভালো করে ধুয়ে বা কেচে নিলে ভালো হয় । স্নান না করা পর্যন্ত কোনও জিনিসে হাত দেওয়া ঠিক হবে না।

উল্লেখ করা যায়,সব রকম স্বাস্থ্যবিধি মেনে খুলতে শুরু করেছে অফিস , রেস্তরাঁ ও শপিং মল সহ বেশ কিছু দোকান । এই সময় বাড়ির বাইরে বের হলে সতর্ক হতে হবে। বাড়ির বাইরে পা রাখার আগে মনে রাখতে হবে এই সব নির্দেশগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *