জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু ব্রাজিলের

copa and brazil

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। গোল করেছেন মারকুইনোজ এবং নেইমার। শেষ গোলটি করেন গ্যাব্রিয়াল বারবোজার। মালেগারেঞ্চা স্টেডিয়ামে শেষ হাসি হাসল নেইমাররা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নামে ব্রাজিল।

উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ তিতে। দলে ফিরেছেন গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার রেনান লোদি ও মিডফিল্ডার লুকাস পাকুইতা। সূত্রের খবর, ভেনেজুয়েলার একাধিক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় প্রথম দলে ৭টি পরিবর্তন করতে হয়। কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিলই ফেভারিট ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *