অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার বাবা সাহেব ভীমরাও অম্বেডকরের নামে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করল। বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি নাম রাখা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রস্তাব বিধানসভায় পেশ করেন। পরবর্তীতে তা পাশ হয়ে যায়। উল্লেখ করা যায়, রাজ্যের মোট ৬১৫টি সরকারি, সরকার পোষিত ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে।

