বোলপুরের গুণী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মান প্রাপ্ত বোলপুরের বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। জনদরদী চিকিৎসক হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। বোলপুরে “এক টাকার ডাক্তার” নামেই তিনি খ্যাত ছিলেন। অসহায় ও গরিব মানুষের সেবার জন্য তিনি মাত্র এক টাকায় চিকিৎসা করতেন। বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনি। উল্লেখ করা যায়,
পদ্মশ্রী প্রাপকদের মধ্যে ছিলেন বীরভূমের এই গুণী চিকিৎসক। সারা জীবন মাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা করে গিয়েছেন। রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছেন। ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বোলপুর সহ গোটা বীরভূমে শোকের ছায়া। (ছবি: সংগৃহীত)

