drinking and waterHealth Others 

প্রয়োজনের তুলনায় বেশি জলপান ঠিক নয় : বক্তব্য গবেষকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জলই এক কথায় জীবন। জল ছাড়া কোনও প্রাণী বেঁচে থাকতে পারে না। তবে প্রয়োজনের তুলনায় বেশি জল খেলে বিপদ বাড়তে পারে। অতিরিক্ত জল খাওয়া হলে প্রাণঘাতি কিছু অসুখ দেখাও দিতে পারে,এমনটাই বিশেষজ্ঞ গবেষকরা বলছেন। এক্ষেত্রে গবেষকদের বক্তব্য,অতিরিক্ত জল খাওয়া ঠিক নয়। এর ফলে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দেখা দিতে পারে নানা অসুখ। এক্ষেত্রে গবেষকরা আরও জানিয়েছেন, অতিরিক্ত জল খেলে কিডনির উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি কার্যক্ষমতা কমে যেতেও পারে।
বেশি জল খেলে শরীরের আদ্রতা বেড়ে যায় যা হৃদযন্ত্রের ভারসাম্য নষ্ট করে। রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে হৃৎপিণ্ড ও রক্তনালীর উপর বাড়তি চাপ পড়ে।
বিশেষজ্ঞ গবেষকরা আরও জানিয়েছেন,অতিরিক্ত জল খাওয়ার ফলে মূত্রত্যাগের পরিমাণ বেড়ে যায়। যার জন্য প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান বেরিয়ে যায়।এক্ষেত্রে বলা হয়েছে, শরীরে সোডিয়ামের পরিমাণ কমে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অন্যদিকে শরীরে তরলের পরিমাণ বেশি হলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উপর চাপ পড়তে থাকে। এক্ষেত্রে মাথাব্যথা, বমিবমি ভাব, মাংসপেশীতে ব্যথা সহ নানা উপসর্গ দেখা দিতে পারে।এ বিষয়ে তাঁদের পরামর্শ,পরিমাণ মতো জল পান করা উচিত সুস্থ শরীরের জন্য।

Related posts

Leave a Comment