মায়ের আবির্ভাব তিথিতে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন

taramaa and puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশী। আজ তারা মায়ের আবির্ভাব তিথিও। তারাপীঠে চলছে বিশেষ পুজোর আয়োজন। কথিত রয়েছে,আজকের দিনে মা তারার স্বপ্ন দেখেছিলেন জয় দত্ত সদাগর।তাই চতুর্দশীর দিনে শ্মশান থেকে মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।মন্দির সূত্রের খবর,আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীর দিনেই মা তারার আবির্ভাব ঘটেছিল। এই দিনের স্মরণে তারাপীঠে চলছে পুজোপাঠের আয়োজন। শক্তির আরাধনার দিনে তারাপীঠে ভক্তসমাগমের ভিড়।
এ বছর করোনা আবহে ভিড় অনেকটাই কম হয়েছে। এই দিনটি মা তারার প্রতিষ্ঠাদিবস হিসাবে গণ্য করা হয়ে থাকে । তারাপীঠ সূত্রের খবর,ভোরবেলায় মায়ের মূর্তি মন্দির থেকে বের করার পর পশ্চিমদিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে ।মা-কে নিবেদন করা হয় মহাভোগ । এটিকে শীতল ভোগও বলা হয়ে থাকে। মন্দির সূত্রে আরও জানা যায়, সন্ধ্যেবেলা আরতির পর আবারও মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। রাতে মায়ের জন্য থাকে অন্নভোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *