ভূ-কম্পনে জেরবার দিল্লি: উদ্বিগ্ন স্থানীয় মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাঝে মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠছে রাজধানী দিল্লি। তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। এমনকি বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেই। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজস্থান ও মণিপুরেও ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.২। গুরগাঁও ও হরিয়ানাতে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। সূত্রের খবর, প্রায় ৫০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় এই কম্পনের ফলে।
উল্লেখ্য, ইতিপূর্বে কেঁপে উঠেছিল দিল্লি এলাকা। এবারের কম্পনের তীব্রতা অনেকটাই বেশি বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। রাজস্থানের শিকর জেলাতেও ভূমিকম্প হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০ রিখটার স্কেল। উল্লেখ করা যায়, গত কয়েক মাসে একাধিকবার দিল্লিতে ভূমিকম্পন অনুভূত হয়েছে। ৫ টি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে দিল্লিও রয়েছে।

