পাক পেসার মহম্মদ আমিরের অবসর

mohammad amir 2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হঠাৎ অবসরের কথা ঘোষণা করলেন পাক ক্রিকেটার মহম্মদ আমির। এই পেসার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগও তুলেছেন। সূত্রের খবর,১৭বছর বয়েসে তাঁর
আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। উল্লেখ করা যায়, ২০১১সালে স্পট ফিক্সিংয়ের জেরে ৫ বছর নির্বাসিত হন তিনি। ২০১৬ সালে আমির আবার ক্রিকেটে ফিরেছিলেন। ওই দেশের হয়ে ৩৬টি টেস্টে তিনি ১১৯টি উইকেট পেয়েছেন। আবার ৬১টি ওয়ান ডে ম্যাচে ৮১টি উইকেট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *