পৃথিবীর আহ্নিক গতি বেড়ে যাওয়ার দাবি করল বিজ্ঞানীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পৃথিবীর নিজস্ব অক্ষে আবর্তনের গতি পূর্বের চেয়ে অনেক বেড়েছে। বিজ্ঞানীরাও এমনটাই দাবি করেছেন। ‘ডেইলি মেল’-এর মতে, পৃথিবীর আবর্তনের গতি গত ৫০ বছরের তুলনায় ২০২০ সালে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ, পৃথিবী একবার নিজের অক্ষে ঘুরতে ২৪ ঘন্টারও কম সময় নেয়। বিশ্বের টাইমকিপারদের হিসেবে অনুযায়ী জানা গিয়েছে, গত বছর ১৯ জুলাই নিজের অক্ষরেখার উপর একবার ঘুরে আসতে ২৪ ঘন্টার থেকে পৃথিবীর ১.৪৬০২ মিলিসেকেন্ডেরও সময় কম লেগেছিল।
দিন-রাতের হিসেব মেলাতে ২৪ ঘন্টা থেকে ১ সেকেন্ড কমিয়ে দেওয়া হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অঙ্কের হিসেবে অনুযায়ী এরই সমাধান চাইছেন বিজ্ঞানীরা। পরিসংখ্যান অনুযায়ী তুলে ধরা হয়েছে, ১৯৬০ সালের পর গত বছরের ২৮ টি দিন ছিল তুলনামূলকভাবে দ্রুততম।

