বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান

nature

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন । মানুষের সঙ্গে পরিবেশের অস্তিত্ব নিবিড়ভাবে জড়িয়ে। একদিকে শিল্প বিপ্লব ঘটেছে। অন্যদিকে বেড়েছে পরিবেশ দূষণ। সেই বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ দিনটি পালিত হয়ে থাকে। ১৯৭৩ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৭৪ সালে “একমাত্র পৃথিবী” স্লোগান দিয়ে প্রথমবার বিশ্ব পরিবেশ হিসেবে পালিত হয়েছিল। প্রতি বছর নির্দিষ্ট একটি থিম থাকে। যেমন এ বছর অর্থাৎ ২০২৪ সালে থিম ছিল-ভূমি পুনরুদ্ধার,মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা” । রাষ্ট্রসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ করা হয়েছে, এই গ্রহের ৪০ শতাংশ পর্যন্ত ভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে। যা সরাসরি অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করে চলেছে। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী উল্লেখ করা হয়েছে,গোটা বিশ্বে গড়ে ৪০ কোটি টনেরও বেশি প্লাস্টিক তৈরি হয়। তার মধ্যে ১০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য। পরিবেশ বাস্তুতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের জন্য আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *