শিল্পের ক্ষেত্রে ক্ষত গভীর হওয়ার সম্ভাবনা দেখছে মুডি-জ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে লকডাউন শিথিল হয়ে গেলেও চাহিদা যে ঘুরে দাঁড়ায়নি, জুলাইয়ের শিল্পোৎপাদন তা আবার প্রমাণ করে দিল । সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, শিল্পে সঙ্কোচন ঘটছেই । এক্ষেত্রে বলা হয়েছে, গতবছর এই সময়ের তুলনায় ১০.৪% উৎপাদন কমেছে । তার মূল কারণ – খনন (-১৩%), বৈদ্যুতিক (-২.৫%) এবং কল-কারখানায় (-১১.১%) উৎপাদন সঙ্কোচিত হওয়া । পাশাপাশি কমেছে টিভি, ফ্রিজ সহ পণ্যের উৎপাদন।
এক্ষেত্রে দেখা যাচ্ছে, এপ্রিল, মে ও জুনে কিছুটা পরিবর্তন হয়েছে ।
তবে এই সঙ্কোচন অপ্রত্যাশিত নয় । এই ক্ষত গভীর করেছে এমনই মূল্যায়ন মুডি’ জের । সূত্রের খবর, এই চলতি অর্থবর্ষে জিডিপি সঙ্কোচন ১১.৫% এমনও পূর্বাভাস । বাড়তে থাকা সংক্রমণের জের এবং লকডাউনের ধাক্কা যা অর্থনীতিকে আশঙ্কার থেকেও বেশি দুর্বল করবে, তা যথেষ্ট স্পষ্ট । আরও জানা যায়, মূল্যায়ন সংস্থা কেয়ার রেটিংস সঙ্কোচনের পূর্বাভাস বাড়িয়ে ৮%-৮.২% কেন্দ্রের ওপর দায় চাপিয়েছে । দাবি করা হয়েছে সরকার অর্থনৈতিক পরিকাঠামো সচল করতে দেবে না ধরেই এই হিসাব ।
অন্যদিকে শিল্পের ভয় আরও বাড়তে পারে এই পূর্বাভাস মিলেছে ।
আগের বছর এপ্রিল-জুন মাসে জিডিপি বৃদ্ধির হার শুন্যের নিচে নামতেই, তা সঙ্কোচনের আরও ভয়াবহ পূর্বাভাস দেওয়া হয় । আবার ফিচ, গোল্ডম্যান স্যাক্স, ক্রিসিল মতো উপদেষ্টা সংস্থাগুলিও তালিকায় নেই । মুডি’ জের সূত্রে বলা হয়েছে, যে পরিমানে কেন্দ্রের খরচ বাড়ছে এবং আয় কমছে, সেক্ষেত্রে ভারতের এ-বছর ঋণ স্পর্শ করতে পারে জিডিপির প্রায় ৯০%। আবার রাজকোষ ঘাটতি হওয়ার সম্ভাবনা ৭.৫% ।

