পশ্চিম মেদিনীপুরে জলে ডুবে মৃত্যু হস্তিশাবকের

elephant

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মায়ের সঙ্গে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক হস্তিশাবকের। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের চাউলি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও বনদফতর সূত্রের খবর, প্রায় ২০-২১ টি হাতির একটি পাল আস্তানা তৈরি করে এলাকায় তাণ্ডব চালায়। পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। জানা যায়, ওই হাতির দলটি দুই দলে বিভক্ত হয়ে পড়ে। প্রথম দলটিতে প্রায় ১০ -১২ টি হাতি ধরমপুর কদমডিহার জঙ্গলের দিক থেকে গোয়ালতোড় আর শাঁখাভাঙ্গার কাছে তমাল নদীর চরে খাবারের সন্ধানে বেরিয়ে নদী পেরিয়ে কাঁকড়িশোলের দিকে চলে যায়।

অন্যদিকে পরের দলটি রাতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তমাল নদীর চরের মাঠে। সূত্রের খবর, এই দলেই ছিল এক সপ্তাহ বয়সের একটি হস্তি শাবক। তমাল নদী পেরোতে গিয়ে নদীর জলের তোড়ে শাবকটি ভেসে যায়। অন্যান্য হাতিগুলি তাকে তোলার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। বাধ্য হয়েই হস্তিশাবকটিকে ফেলেই হাতির দল জঙ্গলে চলে যায়। স্থানীয়রা দেখতে পায়, কিছুটা দুরে নদীর মাঝে মাছ ধরার সরঞ্জামে আটকে মোর পড়ে রয়েছে শাবকটি। মৃত হস্তিশাবকটিকে দেখতে ভিড় জমে যায় তমাল নদীর পাড়ে। গোয়ালতোড় থানা ও বনদপ্তরে খবর দিলে বনদফতরের কর্মীরা এসে হস্তিশাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *