প্রতিষেধক ছাড়াই সম্পূর্ণ নির্মূল হবে করোনা ভাইরাস ,দাবি ইতালির গবেষকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সারা বিশ্বে প্রায় ৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে করোনাভাইরাসে । এই ভাইরাসের বিরুদ্ধে এবার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছে মানবজাতি । সূত্রের খবর , ৩টি করোনা প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায়।তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের ট্র্যায়াল। জানা গিয়েছে ,রুশ বিজ্ঞানীদের তৈরি ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ (Avifavir) এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ করে করোনার মোকাবিলায় সাফল্য পাওয়া গিয়েছে। তবে প্রতিষেধকের আর প্রয়োজনই পড়বে না ,এমনটা জানানো হয়েছে। নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস, এমনই দাবি করেছেন ইতালির এক বিশিষ্ট গবেষক।
ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি দাবি করেছেন , শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, কোনও রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন , করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন অধিকাংশ ক্ষেত্রেই।অধ্যাপক বাসেত্তির আরও বক্তব্য ,মহামারির শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ্য করা গিয়েছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে। কারণ, জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।

