বুধবার আবারও সর্বদলীয় বৈঠক নবান্নে

nabanna

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে বুধবার আবারও সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য সরকার।সূত্রের খবর, আগামীকাল দুপুর ৩ টায় নবান্নে সর্বদলীয় বৈঠক হবে।জানা গিয়েছে, বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ফোন করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে জানা গিয়েছে।সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র জানিয়েছেন, সরকারের থেকে এখনও আমন্ত্রণপত্র আসেনি।তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে বৈঠকে উপস্থিতি থাকার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *