euro cup and matchBreaking News Others Sports 

১১ জুন থেকে শুরু ইউরো কাপের ফুটবল যুদ্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৯৬০ সালে শুরু হয় এই টুর্নামেন্ট। ওই সময় নাম ছিল ইউরোপিয়ান নেশনস কাপ। এরপর ১৯৬৮ সালে এই টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়। নাম রাখা হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ । ৬০ বছরের ইতিহাসে এর আগে ১১টি দেশে ইউরো কাপের ম্যাচ আয়োজন হয়নি। ১১ জুন থেকে শুরু ইউরোর ফুটবল যুদ্ধ। উল্লেখ্য, ২০২০ সালে করোনা অতিমারীর জেরে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি উয়েফা। এই ফুটবল টুর্নামেন্টকে অনেকে মিনি ওয়ার্ল্ড কাপও বলে থাকেন।

১১ জুন প্রথম ম্যাচে মুখোমুখি ইতালি ও তুরস্ক। ১২টি দেশের এক ডজন শহরে হবে খেলাগুলি। ইউরোপের মোট ২৪ টি দেশকে ভাগ করা হয়েছে ৬টি গ্রুপে। ১১ জুলাই ইউরো কাপ ফাইনাল। ২০১৬ সালে ইউরো কাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

২০২১ সালে খেলা হলেও ইউরো- ২০২০ বলা হচ্ছে। উয়েফার আয়োজক কমিটি গত বছর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ২০২১ সালে আয়োজন হলেও ইউরো-২০২০ বলা হবে।

উল্লেখ করা যায়,২০২০ সালে ইউরো কাপের ৬০ বছর পূর্তি ছিল।জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনাও ছিল উয়েফার । শেষ পর্যন্ত করোনা আবহে টুর্নামেন্ট পিছিয়ে যায়। ইউরো কাপে সব থেকে বেশি গোল করার নজির রয়েছে মিশেল প্লাতিনি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । ৯টি করে গোল রয়েছে তাঁদের । এবার প্লাতিনিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর।

Related posts

Leave a Comment