করোনা পরিস্থিতিতে শেরপারা আর্থিক সঙ্কটে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে শেরপাদের হাল শ্রমিকদের থেকেও খারাপ। আর্থিক সঙ্কটে ভুগছেন তাঁরা। স্থানীয় সূত্রের খবর, ২০১৯ সালে পাহাড়ের একটি ছবি ভাইরাল হয়। এভারেস্টের শীর্ষস্থান স্পর্শ করতে মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। এভারেস্টে পা রাখতে গেলে প্রয়োজন পড়ে একজন শেরপার। তাঁরাই নিয়ে যান গন্তব্যে। ফিরিয়ে নিয়ে আসেন নিরাপদে। স্থানীয় সূত্রের আরও খবর, বছরে ৩টি মরসুম এপ্রিল, মে ও নভেম্বর। এই ৩ মরসুমে কোনও শেরপা ঠিক মতো কাজ পেলে, ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঘরে নিয়ে আসতে পারেন। তা দিয়েই গোটা বছরটা চলে যায়। এ বছর করোনা সংক্রমণের আবহে বন্ধ অভিযান। কীভাবে দিন চলবে তা নিয়েই সমস্যা বেড়েছে শেরপাদের। ১০ বার এভারেস্ট সফল অভিযানের নায়ক নিমা দোরজিও হতাশার সুরে জানালেন, এভারেস্ট আমাদের অন্নদাতা। এবারে মুখ ফিরিয়ে নিয়েছে। জানি না, আমাদের কীভাবে চলবে।
