Bikash BhabanBreaking News 

গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে এমনই নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তীব্র তাপপ্রবাহের কারণে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিবিএসসি বোর্ড ও আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment