প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্না আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। হাওড়া জেলায় তাঁর জন্ম হয়। ১৯২৪ সালের ১ সেপ্টেম্বর তাঁর জন্মদিবস। ভারতীয় ফুটবলে ডিফেন্ডার হিসাবে খেলতেন তিনি। ১৯৫১ সালে মান্নার নেতৃত্বে ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে সোনা জয় করে। দ্বিতীয় ভারতীয় ফুটবলার হিসেবে ১৯৭১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০০০ সালে ভারতীয় ফুটবল ফেডারেশন তাঁকে “ফুটবল অফ দা মিলেনিয়াম” সম্মানে ভূষিত করে। তাঁর জন্ম দিবসে স্মরণ ও শ্রদ্ধা।

