দীর্ঘ উড়ান নিয়ে অন্য ইতিহাস মহিলা পাইলটদের

joya and pilot

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৭ ঘন্টার দীর্ঘ উড়ান নিয়ে তৈরি গার্ল
গ্যাং। একটা সময় ইতিহাস গড়েছিলেন। এবার অন্য ইতিহাস। সূত্রের খবর, একদল মহিলা পাইলট সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু পর্যন্ত ১৭ঘন্টা বোয়িং ৭৭৭চালিয়ে আসবেন। ক্রুদের মধ্যে কোনও পুরুষ থাকবেন না। সূত্রের আরও খবর, এই দলটিকে নেতৃত্ব দেবেন জোয়া আগরওয়াল। ১৬ হাজার কিমি পথ পাড়ি দেবেন। এ বিষয়ে জোয়া আগরওয়াল জানিয়েছেন, ১৬ হাজার কিলোমিটার দূরত্ব কম নয়। পৃথিবীর দীর্ঘতম। আমরা চেষ্টা করব উত্তর মেরুর ওপর দিয়ে উড়ে আসার। এই সফরে জোয়ার পাশে থাকবেন ক্যাপ্টেন পাপাগারি থানমাই। দুই মহিলা পাইলট হলেন আকাঙ্খা ও শিবানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *