বক্সায় বিশেষ ধরণের বাহারি শকুন প্রজনন কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বক্সায় “রেড হেডেড” শকুন প্রজনন কেন্দ্র। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া-তে এটি তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, আগামী বছর থেকে শুরু হবে এই প্রচেষ্টা। বিশেষ ধরণের বাহারি
শকুনের প্রজনন শুরু হবে বলে জানা গিয়েছে। বন দপ্তর এই প্রয়াস নেবে বলে
জানা যায়। সূত্রের আরও খবর,বক্সা বার্ড ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে এই নয়া উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা।
অন্যদিকে দেশের একমাত্র শকুন সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,এখন গোটা পৃথিবীতে মাত্র এক হাজার রেড হেডেড ভালচার রয়েছে।
রেড হেডেড শকুন সংরক্ষণে উদ্যোগ নেওয়াটা জরুরি। তা না হলে বিলুপ্তি হবে এই বিশেষ ঝাড়ুদার পাখি।

