নবরূপে সংস্কার ইকো পার্কের পাখিবিতানের

Eco Park-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অত্যাধুনিক ‘পক্ষী-রাজ্য’ তৈরিতে উদ্যোগী হিডকো। সূত্রের খবর, ইকো পার্কের পাখিবিতানে বাড়ছে প্রজাতির সংখ্যা। উল্লেখ করা যায়, রাজারহাট এলাকায় বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা দীর্ঘদিনের। এক্ষেত্রে কোন প্রজাতি বছরের কোন সময়ে ভিড় জমাচ্ছে বা তাঁদের লালন-পালনের বিষয়টি সম্পূর্ণ অজানা। এসব পর্যবেক্ষণের কোনও উদ্যোগই ছিল না।

সূত্রের আরও খবর, এবার উন্নত প্রযুক্তির সাহায্যে নতুনভাবে সংস্কার করা হয়েছে ইকো পার্কের পাখিবিতান। উদ্যোগ হিডকো কর্তৃপক্ষের। এই কাজে সহযোগী বিশেষ টেকনিক্যাল টিম। এখানে পাখিদের পছন্দসই ও উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে। বসানো হয়েছে কৃত্রিম পাখির বাসা, জলাশয়, ওয়াচ কেবিন ও বার্ড ওয়াক প্রভৃতি। উল্লেখ্য, নিউটাউনের ইকো পার্কের ভিতরে গল্ফ এরিনার কাছেই অবস্থিত পাখিবিতান। এটির উদ্বোধন করা হয়েছিল ২০১৬ সালে।

এক্ষেত্রে আরও জানা যায়, প্রাথমিক পর্যায়ে বার্ষিক কত পাখির আনাগোনা হচ্ছে, তা সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এক্ষেত্রে সাহায্য নেওয়া হয় প্রযুক্তির। সংস্কারের পর গত ২৭ ডিসেম্বর আবারও উদ্বোধন করা হয়েছে পাখিবিতানের। বিভিন্ন প্রজাতির পাখির বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে, গোটা চত্বরে প্রায় ৫০টি কৃত্রিম পাখির বাসা তৈরি করা হয়েছে। পাখিদের নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাঁশের তৈরি একটি পুল তৈরি করা হয়েছে। পাখিপ্রেমীরা হাঁটার সময় দেখতে পাবেন দেশ-বিদেশের নানা পাখি। বেশ কিছু পাখির জন্য জলাশয়ও করা হয়েছে। বিভিন্ন মাছও ছাড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *