বাংলাদেশে ফেরি দুর্ঘটনায় মৃত ২৩, নিখোঁজ অনেকেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জলে ডুবে মৃত্যু ২৩ জনের।সূত্রের খবর , বাংলাদেশে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু ২৩ জনের। আবার ১২ জনের বেশি নিখোঁজ। আজ সকালে রাজধানী ঢাকায় একটি ভেসেলের সঙ্গে ফেরির ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রের আরও খবর , এখনও পর্যন্ত ২৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই ফেরিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।উল্লেখ্য, করোনার আবহে বাংলাদেশে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। একাধিক নদীর জলস্তরও বেড়ে চলেছে। । ১৮টি জেলায় বন্যার আশঙ্কা। আরও জানা যায়, বগুড়া ও সিরাগঞ্জে নদীর বাঁধ উপচে বন্যার জল গ্রামে ঢুকতে শুরু করেছে। ধরলা, তিস্তা, বহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা ও যাদুকাটা নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় যমুনা নদীর জলস্তরও বিপদসীমায়।

