এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে দরপত্র পেশের সময়সীমা বেড়েছে

Air India-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ। দরপত্র পেশের সময়সীমা বাড়ল ২ মাস। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়ায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা আরও ২ মাস বাড়িয়ে ৩১ আগস্ট করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এরফলে আগ্রহী সংস্থাগুলি আগামী ৩১ আগস্ট পর্যন্ত দরপত্র পেশের সময় পেতে পারবে। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার এই সময়সীমা বাড়ল। এয়ার ইন্ডিয়া বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছিল গত ২৭ জানুয়ারি। কেন্দ্রীয় সরকার সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সময়সীমা বাড়ানোর অনুরোধ এসেছে। তার জন্য আরও ২ মাস সময় বাড়ানো হল। প্রসঙ্গত, জানুয়ারি মাসে কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, তাতে দরপত্র পেশের শেষদিন ধার্য করা হয় গত ১৭ মার্চ। পরে তা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছিল। পরবর্তীতে সময়সীমা আরও বাড়িয়ে ৩০ জুন করে কেন্দ্র। এবার তা ফের বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *