পরীক্ষার জন্য বাড়তি ট্রেন শিয়ালদহ ডিভিশনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রবিবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার জন্য বাড়তি ট্রেন দিতে চলেছে রেল। এ বিষয়ে আরও জানা গিয়েছে, সহ অধ্যাপক বা অ্যাসিট্যান্ট পদের জন্যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে ৯ জানুয়ারি রবিবার। উল্লেখ করা যায়, কলেজ সার্ভিস কমিশনের এই পরীক্ষায় পেপার-১ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। পেপার-২ নেওয়া হবে ১২ টা থেকে ২ টো পর্যন্ত। পরীক্ষার জন্য রিপোটিং টাইম ৯ টা থেকে। এক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বাতিল থাকা ট্রেনও চলবে আগামী রবিবার দিন। পরীক্ষাথীদের জন্য এই বাড়তি ট্রেন দিচ্ছে শিয়ালদহ ডিভিশন।

