আগামী শিক্ষাবর্ষের সিলেবাসে থাকার সম্ভাবনা ‘করোনা’

book

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে থাকার সম্ভাবনা ‘করোনা’। এবার পশ্চিমবঙ্গের পাঠ্য বইয়ে থাকছে করোনা ভাইরাস ! জানা গিয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্য সিলেবাসে করোনা ভাইরাসকে সংযুক্ত করার কথা ভাবছে সিলেবাস কমিটি। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে করোনা ভাইরাসকে পাঠ্য বইয়ের অংশ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিলেবাস কমিটি।

তবে ঠিক কীভাবে একে পাঠক্রমে অন্তুর্ভুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, করোনা ভাইরাসকে রাজ্যের স্কুলপাঠ্যের সংযুক্ত করার জন্য সিলেবাস কমিটি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সূত্রের আরও খবর, প্রত্যের শ্রেণির পাঠ্যবইয়ের শেষে করোনা সম্বন্ধে কিছু তথ্য সংযোগ করার কথা ভাবছে সিলেবাস কমিটি।

সেখানে থাকবে করোনার উপসর্গ থেকে শুরু করে তার থেকে দূরে থাকার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যাবে প্রভৃতি বিষয়। পাশাপাশি থাকার সম্ভাবনা ভাইরাস সংক্রান্ত অন্যান্য তথ্য। সিলেবাস কমিটি সূত্রে খবর, বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পাঠের উপযোগী করেই বইয়ের অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *