উৎসবের মরশুমে পুরসভার উদ্যোগে আলোর বন্দোবস্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে প্রতিবছরই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে আলোর রোশনাই দেখা যায়। এসবের তৎপরতা শুরু করে কলকাতা পুরসভা। অনেক জায়গায় অস্থায়ী আলোর বন্দোবস্ত করা হয়। কলকাতা পুরসভা সূত্রের খবর, এ বছরও আলো লাগানোর ব্যবস্থা হবে। ইতিমধ্যেই অনেক জায়গায় আলো লাগানো শুরুও হয়ে গিয়েছে বলে খবর। যেসব জায়গায় আলোর প্রয়োজন রয়েছে, সেখানে চিহ্নিত করে লাগানো হচ্ছে আলো, পুরসভা সূত্রে এ খবর জানা গিয়েছে।

