Firhad HakimHealth 

করোনা ভ‍্যাকসিন সফলতা লাভ করবে: ফিরহাদ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ফিরহাদ হাকিমকে কলকাতার মহানাগরিক হিসেবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে করোনার ভ‍্যাকসিন প্রথম দেওয়া হল। বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালে এই টিকার ট্রায়াল শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার রেজাল্টের পর জনসাধারণের জন্য এই টিকা বিতরণ করা হোক। করোনা ভ‍্যাকসিন সফলতা লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, ভ‍্যাকসিন নেওয়ার পর তিনি সুস্থ আছেন। সবাইকে এই কাজে ব্রতী হওয়ার জন্য তিনি অনুরোধ করেন এবং সমাজের ভালোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related posts

Leave a Comment