বড়দিনের বুকিং বাড়ছে ডুয়ার্সে : মন্দাবাজার পাহাড়ে

Dooars

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বড়দিনের আগে পাহাড়ের পর্যটনের চেনা ছবিগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। তবে ডুয়ার্সে বুকিং বাড়ছে। বড়দিন এবং নতুন বছর যতই এগিয়ে আসছে ডুয়ার্সে হোটেল, হোম স্টে এবং কটেজের জন্য বুকিং ধীরে ধীরে বাড়ছে। করোনা পরিস্থিতি সত্বেও পর্যটকদের সংখ্যা বাড়তে থাকায় ডুয়ার্সের বে-সরকারী লজ, রিসর্ট এবং হোটেলগুলির মালিকপক্ষ ব্যবসায়িক আশা দেখতে পাচ্ছেন। ডুয়ার্সের ট্যুর অপারেটররাও এতে খুশি।

অন্যান্য বছর শীতের শুরুতেই টাইগার হিলে পর্যটকদের যানবাহনের জন্য ভারী যানজট হয়। দার্জিলিং ট্র্যাফিক পুলিশ ভিড় এড়াতে পর্যটক এবং গাড়ি চালকদের জন্য টোকেন চালু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাস পড়েছে। প্রতীক্ষা নতুন বছরের। বড়দিন-নতুন বছর সামনে আসতে চলেছে। তবে এবার টাইগার হিলে পর্যটকদের গাড়ীর আগমন তেমন নেই। গত বছর ৮০০-৯০০ যানবাহন প্রতিদিন এই সময় টাইগার হিলে আসত। দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের ভাড়া ছাড়ের পরেও বড়দিনের বুকিং সেভাবে মিলছে না। তবে ডুয়ার্সে এবার অন্য ছবি। করোনা পরিস্থিতি কাটিয়ে ডুয়ার্সে পর্যটক বুকিং ধাপে ধাপে বাড়ছে। ডুয়ার্স রিসর্টের মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ শতাংশ বুকিং না থাকলেও বড়দিনের আগে ৬০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখন বড়দিনের বুকিং নেই পাহাড়ে। তবে বুকিং রয়েছে ডুয়ার্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *