করোনার প্রভাব পড়েছে বিমান প্রস্তুতকারক সংস্থার ওপরও

France Air

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে পৃথিবী জুড়ে কমেছে বিমান পরিবহণ। উড়ান সংস্থাগুলির নাজেহাল অবস্থা। এক্ষেত্রে প্রভাব পড়েছে বিমান প্রস্তুতকারক সংস্থার ওপরও। বিশ্বের অন্যতম বড় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সূত্রের খবর, তৃতীয় ত্রৈমাসিকে তাদের লোকসান দাঁড়িয়েছে ১১৬ কোটি ডলার। যা টাকার অঙ্কে প্রায় ৮৬৩১ কোটি টাকা। করোনার প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন পর্ব শুরু হয়েছে ফ্রান্স ও জার্মানিতে।

সূত্রের আরও খবর, এই দুই দেশের উপরে সংস্থার কাজ অনেকটাই নির্ভরশীল থাকায় সমস্যা আরও প্রকট হয়েছে। বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের সিইও গুলিয়ুম ফরি-র এক্ষেত্রে বক্তব্য, বিমান তৈরির কাজ বন্ধ হবে না। ইতিমধ্যেই ১৫,০০০ কর্মীকে ছাঁটাই করার পর নতুন করে কোনও কর্মীকে সরানোও হবে না। তবে সামগ্রিকভাবে বিমান পরিবহণের হাল নিয়ে তাঁরা চিন্তিত। করোনাজনিত কারণে গোটা বিশ্বে বিমান পরিবহণের ব্যবসা ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক অবস্থায় ফিরতে ২০২৫ সাল লেগে যাবে বলে তাঁরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *