Antibody testBreaking News Health 

মানবিক উদ্যোগে বিনামূল্যে অ্যান্টিবডি টেস্ট নিউ ব্যারাকপুরে

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে মানবিক উদ্যোগ গ্রহণ করল নিউ ব্যারাকপুর পুরসভার প্রশাসনিক সদস্য প্রবীর সাহা। জানা গিয়েছে, বিনামূল্যে আজ সকাল থেকে কয়েকশো মানুষের অ্যান্টিবডি টেস্ট করা হল তাঁরই উদ্যোগে। সূত্রের খবর, তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিউ ব্যারাকপুর পৌরসভার সদস্যরা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক তৃপ্তি মজুমদার, সমাজসেবী সুখেন মজুমদার ও পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলাররা।

এদিন প্রবীর সাহা জানান, এই প্রথম বিনা পয়সায় অ্যান্টিবডি টেস্ট সমগ্র নিউ ব্যারাকপুরে আমরাই প্রথম করছি। প্রায় ২০০ জনের বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ লকডাউনের ফলে মানুষের হাতে টাকা নেই। সেই কথা মাথায় রেখে আমরা এই সম্পূর্ণ ব্যবস্থা বিনা পয়সায় করে দিচ্ছি।

পাশাপাশি তিনি আরও জানান, আগামী ২ অক্টোবর নিউ ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডেও বিনামূল্যে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

Related posts

Leave a Comment