নতুন শিক্ষানীতি, সর্বস্তরে শিক্ষার মানের উন্নতি হবে: রাষ্ট্রপতি কোবিন্দ

President Ramnath Kovind

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভবিষ্যতের প্ৰয়োজনীয়তা এবং সমাজের বিভিন্ন মানুষের কথা ভেবেই নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে বলে জানিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নয়া শিক্ষানীতি নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, নয়া শিক্ষানীতির ফলে সবাই উপকৃত হবেন। এই নীতির ফলে দেশের একেবারে তৃণমূল স্তরের মানুষকে যেমন শিক্ষার আওতায় আনা যাবে, তেমনই অন্য দিকে শিক্ষায় উৎকর্ষও বাড়বে বলে তিনি জানান। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি বিষয়ে প্রথম থেকেই সরব ছিল শিক্ষা জগতের একটি বড় অংশ। বেশকিছু ছাত্র সংগঠন ও শিক্ষাবিদদের বক্তব্য, এই সরকারের আমলে নয়া শিক্ষানীতির জন্য শিক্ষাক্ষেত্রে কর্পোরেট বিনিয়োগের আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাছাড়া শিক্ষায় বরাদ্দ আগের মতোই রয়েছে। তাঁদের আশঙ্কা উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও বড় ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে।

এই বিরোধাভাসের মধ্যেও রাষ্ট্রপতির বক্তব্য, নয়া শিক্ষানীতি তৈরির আগে সারা দেশে প্রায় দুই লক্ষ মানুষের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল এবং সব বর্গের পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়েছিল। রাষ্ট্রপতি আরও জানান, নতুন নীতিতে বি এড, কারিগরি শিক্ষা এবং দুরশিক্ষার মতো বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া নতুন এই শিক্ষা নীতিতে শিক্ষার মানের ওপরেই বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও পড়ুয়াদের মৌলিক চিন্তা-ভাবনার কথা মাথায় রেখে কিভাবে তাঁদের উৎসাহ দেওয়া যায় সে কোথাও ভাবা হয়েছে। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার বিপরীতে হেঁটে, পড়ুয়াদের উদ্ভাবনী ক্ষমতার কথা মাথায় রেখেই তাঁদের উৎসাহের প্রয়োজনীয়তার কথা ভেবে রাষ্টপতি এই নতুন শিক্ষ্যা ব্যবস্থার ভূয়সী প্রসংশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *