Construction IndustryOthers 

বণিকসভার সমীক্ষা রিপোর্টে নির্মাণ শিল্পে স্বস্তির আভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্মাণ শিল্পে আশার আলো। বাড়ছে বিক্রি। বণিকসভা ফিকির সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, আবাসন শিল্পে বিক্রি কিছুটা বেড়েছে। এক্ষেত্রে বিভিন্ন বিষয় কাজ করছে করোনা পর্বের পর রিয়াল এস্টেট ঘুরে দাঁড়ানোর পিছনে। ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশের বাণিজ্যিকভাবে সক্রিয় ৭টি শহরে আবাসনের গড় দাম সাধ্যের মধ্যে চলে এসেছে। সূত্রের আরও খবর, আগামী ২০১২ সাল থেকে আবাসন সেক্টরের গতিপ্রকৃতির কথা ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এক্ষেত্রে জানানো হয়েছে, অনেক সাধারণ ডেভেলপার বড়সড় ধাক্কা খেয়েছে করোনা পরিস্থিতিতে। অন্যদিকে গত দু-মাসে বিশ্বস্ত ও খ্যাতনামা সংস্থা থেকে আবাসন ক্রয়ের প্রবণতা বেড়ে গিয়েছে। এখন দাম কম, সেই কারণেই ক্রয়ের প্রবণতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। এরফলেই উৎসাহ বাড়ছে। আবার রিয়াল এস্টেট সেক্টরকে সরকার তিন দফায় প্যাকেজ দিয়েছে।

তবে সেই প্যাকেজের সুফল কতটা মিলেছে, তা নিয়ে সংশয় বিভিন্ন মহলে। উল্লেখ্য, সাধারণভাবে জুলাই ও আগস্ট মাস থেকে বকেয়া আবাসনের ডেলিভারি বেড়েছে। বেড়ে চলেছে নতুন করে বুকিংও। লকডাউন আবহে প্রথম ৩ মাস ও পরবর্তী সময়ে আবার ৩ মাসের জন্য ইএমআই স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক। তবে সেই স্থগিত থাকা ঋণের সুদ কেন গ্রাহক দেবে, তা নিয়ে এখন মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিমকোর্টে। সরকারকে এই সংক্রান্ত বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করার কথাও জানিয়েছে আদালত।

Related posts

Leave a Comment