আত্মনির্ভর ভারত রোজগার যোজনা

Nirmala Sitaraman-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্মসংস্থানে উৎসাহ ভাতার অর্থ মঞ্জুর কেন্দ্রের। সূত্রের খবর, করোনা আবহের পর সংগঠিত ক্ষেত্রে নিয়োগ বাড়াতে উৎসাহ ভাতা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এই আত্মনির্ভর ভারত রোজগার যোজনার জন্য ২২,৮১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে ১৫৮৪ কোটি টাকা খরচ হবে চলতি অর্থবর্ষেই।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্মসংস্থানে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে। এই প্রকল্পে কোনও সংস্থা গত ১ অক্টোবর বা তার পরে কর্মী নিলে পরের দু-বছর তাঁদের পিএফ-এর অংশ দিয়ে দেবে কেন্দ্র। আবার কিছু ক্ষেত্রে দেবে নিয়োগকারীর ভাগও। এক্ষেত্রে কেন্দ্রের দাবি, ১ অক্টোবর থেকে ৩০ জুনের মধ্যে সংস্থাগুলি কর্মী নেবে, তার ভিত্তিতেই এই সুবিধা দেওয়া হবে।

এ বিষয়ে আরও জানা যায়, কর্মীরা ১ অক্টোবরের আগে পিএফ-এ নথিভুক্ত সংস্থায় ছিলেন না, মাইনে ১৫ হাজার টাকার কম ও পিএফ অ্যাকাউন্ট বা ইউএএন নেই, তাঁরাও এই সুবিধা পাবেন। আবার ১৫ হাজারের কম বেতনের ব্যক্তির পিএফ বা ইউএএন রয়েছে, ১ মার্চের পর কাজ গেলে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ না-করলে তিনিও সুবিধা পেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *