Parthiv PatelOthers Sports 

ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব প্যাটেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাইশ গজ থেকে অবসর গ্রহণ করলেন পার্থিব প্যাটেল। সূত্রের খবর, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ভারতীয় এই ক্রিকেটার। নিজের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন ৩৫ বছর বয়সী পার্থিব। উল্লেখ করা যায়, ২০০২ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ঘটেছিল। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেশের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি ওয়ান-ডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টুইট করে পার্থিব প্যাটেল জানিয়েছেন, সততা, সম্মান ও মর্যাদার সঙ্গে ক্রিকেট খেলেছি। গর্বিত মানুষ হিসেবেই বিদায় নিচ্ছি।

Related posts

Leave a Comment