১জুন থেকে একাধিক রুটে ট্রেন চালু হয়ে যাবে
আমার বাংলা অনলাইন ডেস্কঃ ভারতীয় রেল এবার আগামী ১জুন থেকে প্রতিদিন ২০০টি নন এসি ট্রেন চালু করতে চলেছে।এর ফলে বাংলায়ও একাধিক রুটে ট্রেন চালু হয়ে যাবে বলে রেল সূত্রে জানা যায়।রেল সূত্রে খবর,২১মে সকাল ১০টা থেকে ওই ট্রেনের বুকিং শুরু হবে।ট্রেনগুলি ৩০দিনের অগ্রিম বুকিং করা যাবে।অন্যদিকে হাওড়া ও শিয়ালদহ ও শালিমার থেকে বেশ কয়েকটি ট্রেনও ছাড়বে। ওই ট্রেনগুলির মধ্যে রয়েছে জনশতাব্দী, সম্পর্কক্রান্তি, দুরন্ত এক্সপ্রেস ও অন্য নিয়মিত যাত্রীবাহী ট্রেন।আবার নতুন ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া এবং কলকাতার কয়েকটি ট্রেনও।অমৃতসর-কলকাতা এক্সপ্রেস,হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস,হাওড়া-মুম্বই সিএসটি মেল,আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস,দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস,হাওড়া-বিকানের এক্সপ্রেস,হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস,হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস,শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস,শালিমার-পাটনা,হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস,হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস,হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস।

