জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)
সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।
১. আর্য সমাজ আন্দোলন কে শুরু করেন?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
২. সীমান্ত গান্ধীর আসল নাম কী?
উঃ খান আবদুল গফফর খান।
৩. ভারতে ডাকটিকিট কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি।
৪. পঞ্চশীল কোন ধর্মের একটি মত?
উঃ বৌদ্ধ।
৫. রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল?
উঃ ১৭৮৩ সালে।
৬. স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা?
উঃ অরবিন্দ ঘোষ।
৭. মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন?
উঃ বিম্বিসার।
৮. ”পার্বত্য মুষিক” নামে কে পরিচিত ছিলেন?
উঃ শিবাজি।
৯. সতীদাহ প্রথা আইন বন্ধ হয়েছিল কবে?
উঃ ১৮২৯ সালে।
১০. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উঃ সমাচার দর্পণ।

