সুপ্রভাত
আজ: বৃহস্পতিবার ০৬ অশ্বিন ১৪২৮; ই: ২৩ সেপ্টেম্বর ২০২১
দুর্গাপূজার আর মাত্র ১৮ দিন!!!
জন্মদিনঃ অসীমা চট্টোপাধ্যায়
———–আনন্দমোহন বসু
তিরোধান দিবসঃ সিগমুন্ড ফ্রয়েড
তিথি: কৃষ্ণ দ্বিতীয়া, সকাল ০৬:০৬ পর্যন্ত, পরে কৃষ্ণ তৃতীয়া;
রেবতী নক্ষত্র, সকাল ০৭:১১পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র;
জন্মরাশি: মীন, সকাল ০৭:১১পর্যন্ত; পরে মেষ রাশি;
সূর্যোদয়: ০৫:২৮/ সূর্যাস্ত: ০৫:২৮
(সূর্যসিদ্ধন্ত)
জোয়ার:- দিন- ১১:২০; রাত- ১১:২৫
ভাটা:- দিন- ০৪:১০; রাত- ০৪:১৫
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ১৪২৮ সনের নির্ঘন্ট:
মা দুর্গার ঘোটকে আগমন। ফল:- ছত্রভঙ্গস্তুরঙ্গমে।
মা দুর্গার দোলায় গমন। ফল:- দোলায়াং মড়কং ভবেৎ।
পঞ্চমী: ২৪ অশ্বিন ১৪২৮, ইং ১১ অক্টোবর ২০২১, সোমবার। পঞ্চমী তিথি থাকবে প্রাতঃ ০৬:২৩ পর্যন্ত।
ষষ্ঠী: গতে ০৬:২৩ শ্রী শ্রী দূর্গাষষ্ঠী। মহাষষ্ঠী শেষরাত্রি ০৪:০৩ পর্যন্ত, দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজারম্ভ। সায়ং কালে বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী: ২৫ অশ্বিন ১৪২৮, ইং ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার। মহা সপ্তমী তিথি থাকবে রাত্রি ০১:৪৬ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ ও দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ।
অষ্টমী: ২৬ অশ্বিন ১৪২৮, ইং ১৩ অক্টোবর ২০২১, বুধবার। মহাষ্টমী তিথি থাকবে রাত্রি ১১:৪৮ পর্যন্ত। অদ্য সকাল ৮:২৯ এর মধ্যে দেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ। মহাষ্টমী ব্রত ও পুষ্পাঞ্জলি।
সন্ধিপূজা: রাত্রি ১২:১২-র মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১:২৪ এর পরে সন্ধিপূজারম্ভ। ১২:১২-র মধ্যে সন্ধিপূজা সমাপন।
নবমী: ২৭ অশ্বিন ১৪২৮, ইং ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। মহানবমী তিথি থাকবে রাত্রি ০৯:৫১পর্যন্ত। পূর্বাহ্নে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজারম্ভ এবং নবরাত্রিক ব্রত সমাপন।
দশমী:২৮ অশ্বিন ১৪২৮, ইং ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার দশমী তিথি থাকবে রাত্রি ০৮:২০পর্যন্ত। পূর্বাহ্নে ৮:৪১গতে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।
কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া:
সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৮৩%
বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১৩ কিমি/ঘন্টা
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

