সুপ্রভাত

sunrise-6

শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের আর মাত্র ২৮ দিন বাকি।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট

মহালয়া: অমাবস্যা শনিবার, ২৬ আশ্বিন ১৪ অক্টোবর ২০২৩
দেবীপক্ষ শুরু এবং দুর্গাপূজার শুভারম্ভ হিসেবে চিহ্নিত।

দেবীর ঘোটকে আগমন ও গমন। ফল: ছত্রভঙ্গ

মহা ষষ্ঠী:
শুক্রবার ০২ কার্তিক; ইং ২০ অক্টোবর, রাত্রি ০৯:০৮ পর্যন্ত,
প্রাতে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা
সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

মহা সপ্তমী:
শনিবার, ০৩ কার্তিক; ইং ২১ অক্টোবর, রাত্রি ৭:২১পর্যন্ত,
প্রাতে শ্রী শ্রী শারদীয়া দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।

মহা অষ্টমী:
রবিবার, ০৪ কার্তিক; ইং ২২ অক্টোবর, সন্ধ্যা ৫:১৮ পর্যন্ত, শ্রী শ্রী শারদীয়া দেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
প্রাতে বীরাষ্ঠমী ও মহাষ্ঠমীর ব্রতোপবাস।

সন্ধিপূজা: সন্ধ্যা ৪:৫৪-এর পরে সন্ধিপূজারম্ভ ও সন্ধ্যা ৫:৪২-এর মধ্যে সন্ধিপূজাসমাপন।

মহা নবমী:
সোমবার, ০৫ কার্তিক; ইং ২৩ অক্টোবর, বিকাল ০৩:০৪ পর্যন্ত, শ্রী শ্রী শারদীয়া দেবীর মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত। প্রাতে বীরাষ্ঠমী ও মহাষ্ঠমী ব্রতের পরাণ।

বিজয়া দশমী:
মঙ্গলবার, ০৬ কার্তিক; ইং ২৪ অক্টোবর, দুপুর ১২:৪২ পর্যন্ত, শ্রী শ্রী শারদীয়া দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। বিজয়াদশমীকৃত্য।

আজঃ শনিবার ০৫ আশ্বিন ১৪৩০; ই: ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাধাষ্টমী
দুর্ব্বাষ্টমী ব্রত
তালনবমী ব্রত

জন্মতিথিঃ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

জন্মদিনঃ
সমাজসেবক আনন্দমোহন বসু
জৈব রসায়নবিদ অসীম চট্টোপাধ্যায়
সমাজকর্মী আরতি দত্ত

প্রয়াণ দিবসঃ মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েড

তিথিঃ শুক্ল অষ্টমী, সকাল ০৭:৪০ পর্যন্ত, পরে শুক্ল নবমী;
মূলা নক্ষত্র, সকাল ১১:৪৩ পর্যন্ত, পরে পূর্বাষাঢ়া নক্ষত্র;
জন্মরাশি: ধনু।

সূর্যোদয়: সকাল ০৫:২৮/সূর্যাস্ত: বিকাল ০৫:২৮
(সূর্য্যসিদ্ধন্ত)

জোয়ার আরম্ভ:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১
ভাটা আরম্ভ:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১

কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ: ৮৪%
বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১৯ কিমি/ঘন্টা
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *