ম্যাঞ্চেস্টার সিটিতে ২বছরের চুক্তিতে গুয়ার্দিওলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটিতে ২ বছরের চুক্তিতে পেপ গুয়ার্দিওলা সই করলেন। অনেক জল্পনার অবসান হল। সূত্রের খবর,৪৯ বছর বয়সী এই কোচের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত হয়েছে। এক্ষেত্রে জানা যায়,৭বছর পর্যন্ত তিনি থাকবেন ইপিএলের ক্লাবে। সূত্রের আরও খবর,বার্সেলোনা বি ও সিনিয়র টিমে ৫ বছর ছিলেন স্পেনে। আবার বায়ার্নে ছিলেন ৩ বছর। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি হওয়ায় খুশি ক্লাবপ্রেমীরা।

