বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজোয় থাকছে বিধি-নিষেধ

Belur-Math

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দুর্গাপুজোর পরেই বেলুড় মঠে দর্শনার্থী ও ভক্তবিহীন জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠিত হবে। বেলুড় রামকৃষ্ণ মিশনের সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো এবার ৭৫ তম বছরে পদার্পন করতে চলেছে। মিশন কর্তৃপক্ষ করোনার পরিস্থিতিতে সংক্রমণ রোধ করতে এবার কোনও ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত জিটি রোড থেকে বেলুড় মঠের প্রবেশ পথে এবং সারদাপীঠের প্রার্থনা হলের সামনে একটি কংক্রিট জগদ্ধাত্রী প্রতিমা স্থাপন করে পূজা করা হত।

সূত্রের খবর, এ বছর পুজো হবে প্রাথর্নাকক্ষের ঘরে। সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মঠ ও মিশন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রতি বছর কলকাতা, হাওড়া ও অন্যান্য জেলা থেকে প্রায় ২০-৩০ হাজার ভক্ত এই পুজো দেখতে ভিড় জমান। তাঁরা পুষ্পাঞ্জলি দিতেন এবং প্রসাদও পেতেন। এ বছর তা বাতিল করা হয়েছে। সূত্রের আরও খবর, ২৫ নভেম্বর থেকে শান্তির জল কংক্রিট বেদীটিতে রাখা হবে। করোনার বিধি মেনে সেই দিন থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন। ভিড় এড়াতে পুজো এবার বড় পর্দায় প্রদর্শিত হবে না । তবে পুজো সরাসরি সারদাপীঠ এবং বেলুড় মঠের ওয়েবসাইটগুলি থেকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *