নির্দেশিকা জারি হল বিএড এমএড-এ ভর্তির জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা দফতর এক নির্দেশিকায় জানায় রাজ্যের স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চালু হবে ১ নভেম্বর থেকে। সম্পূর্ণ অনলাইনে ওই দিন থেকেই বিএড এবং এমএড-এর ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানা যায়। স্নাতকোত্তরে সব মিলিয়ে লক্ষ্যাধিক আসন রয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৭৮ টি কলেজ রয়েছে বি এড বিশ্ববিদ্যালয়ের অধীনে। সরকারি নির্দেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও সরকারি বি এড কলেজগুলি নিজেদের মতো করে ভর্তি করতে পারবে। কিন্তু বেসরকারী কলেজগুলোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কাউন্সিলিং-এর মাধ্যমে পড়ুয়া ভর্তি হবে। বেসরকারি কলেজগুলো ২ বছরের কোর্সের জন্য দেড়লক্ষ টাকার বেশি ফি নিতে পারবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

