ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে সতর্কবার্তা নোবেলজয়ীর

Abhijit Binayak Bandyopadhyay-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভ্যাকসিন যেন ধনীদের কুক্ষিগত না হয়ে যায়, সে ব্যাপারে সতর্ক করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, করোনা আবহে এই ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে সতর্ক করেছেন তিনি। এখন থেকে তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সরকারকে। পাশাপাশি যাঁদের কো-মরবিডিটি রয়েছে, তাঁদের আগে ভ্যাকসিন প্রয়োজন, এমন তালিকা এখন থেকেই তৈরি করে রাখার পরামর্শও দিয়েছেন।

সূত্রের আরও খবর, করোনা আবহে কেয়ার নেটওয়ার্ক আয়োজিত এক আন্তর্জাতিক আলোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ একথা জানিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কলকাতা পুরসভা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে কো-মরবিডিটি কাদের রয়েছে, তার সন্ধানের উদ্যোগ নিয়েছে রাজ্য। যথেষ্ট প্রশংসীয় এই উদ্যোগ।

এই সংক্রান্ত বিষয়ে তাঁর আরও বক্তব্য, তুলনামূলকভাবে পৃথিবীর ইতিহাসে অন্য রোগের তুলনায় করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরির কাজে মাত্র ৭-৮ মাসে অগ্রগতি যথেষ্ট ভাল হয়েছে। আবার জরুরি ভিত্তিতে এখনই এই ভ্যাকসিন দেওয়া যায় কি না এবং ভ্যাকসিনই কি করোনার একমাত্র উত্তর সে সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে এই ওয়েবনিয়ারে আলোচনা হয়। স্বাস্থ্যকর্মী ও সমাজের বিভিন্ন পেশার মানুষরা এই বিষয়ে প্রশ্ন রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *