WhatsApp Image 2020Others 

চারটি ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খুশির খবর। অবশেষে চালু হচ্ছে পবিত্র ওমরাহ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই আনুষ্ঠানিক ইবাদত। মঙ্গলবার সৌদি কতৃর্পক্ষ সূত্রের খবর, স্বাস্থ‍্যবিধি মেনে চারটি ধাপে পবিত্র ওমরা পালনের জন‍্য মসজিদুল হারাম ও রসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারতের জন‍্য মসজিদে নববী খুলে দেওয়া হবে।

৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুধু সৌদির অভ‍্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সর্তকতা মেনে ওমরাহ পালন করতে পারবেন। তবে দৈনিক ৬ হাজারের বেশি নয়। ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে শুধু সৌদির অড‍্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক ও বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তবে তা হবে ধারণ ক্ষমতার ৭৫ ভাগ। আরও জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে সৌদির অভ‍্যন্তরের ও বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য বিধি মেনে ওমরাহ করতে পারবেন। করোনার প্রভাব হ্রাস পাওয়ার জন্য শুরু হবে চতুর্থ ধাপ। এ ধাপে স্বাভাবিক সময়ের মতোই সব দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ ওমরাহ পালন করতে পারবেন।

Related posts

Leave a Comment