টবে ক্যাপসিকাম চাষ করার সহজ পদ্ধতি

capsicum

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাড়িতে টবের মধ্যেও চাষ করা যেতে পারে ক্যাপসিকাম। এই চাষের জন্য বেলে দোআঁশ মাটিকে বেশ ঝুরঝুরে করে নিতে হবে। বছরের সব ঋতুতেই ক্যাপসিকাম চাষ করা যায়। তবে ভাদ্র ও মাঘ মাসে বীজ বপনে আশানুরূপ ফল পাওয়া যায়। পাকা ক্যাপসিকাম থেকে বীজ বের করে বা নার্সারি থেকে ভাল বীজ কিনে আনতে হবে।

সারারাত বীজ জলের মধ্যে ভিজিয়ে রেখে মোটামুটি বড় আকারের টবে বা সিমেন্টের বস্তায় বীজ রোপন করতে হবে। মাটির সঙ্গে অনেকটা জৈব সার মিশিয়ে নিতে হবে। জৈব সার হিসেবে গোবর সার ব্যবহার করা যেতে পারে। বেশ খানিকটা গর্ত করে করে বীজ পুঁততে হয়। চারা একটু বড় হলে তার সঙ্গে খুঁটির সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে গাছ হেলে না যায়। ক্যাপসিকাম গাছকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য জলের মধ্যে সাবান গুঁড়ো মিশিয়ে তা পাতার মধ্যে স্প্রে করা প্রয়োজন। চারা বেরোনোর দুমাস পর থেকেই গাছে ফল ধরতে শুরু করে এবং তা কিছুদিন পর খাবার উপযুক্ত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *