corona jodhyaBreaking News Politics 

কাঁকুড়গাছি অভিযান ক্লাবের “করোনা ওয়ারিয়র” সম্মান প্রদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনের প্রায় শুরুর সময় থেকে অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের জন্য খাবার বিতরণ পরিষেবা চালু করেছিল কাঁকুড়গাছি অভিযান ক্লাব। আজ ছিল সেই পরিষেবার ৫০তম দিন। খাবার বিতরণের পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিক ফুলবাগান থানার ওসি করুণাশঙ্কর সিং-কে সংগঠনের পক্ষ থেকে “করোনা ওয়ারিয়র” সম্মান প্রদান করা হয়। সংগঠনের সচিব রঞ্জিত দে বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম সৈনিক কলকাতা পুলিশ।

ডাক্তার, নার্সদের মতো কলকাতা পুলিশ এই অসম লড়াইয়ের যোদ্ধা। এলাকায় ওসি-র অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে মানুষের মন জয় করে নিয়েছেন। তাই তাঁকে অগণিত সাধারণ মানুষের পক্ষ থেকে সম্মানিত করা হলো। পুস্পস্তবক উত্তরীয় এবং একটি স্মারক প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে সহ সভাপতি সুধীর দাশ, যুগ্মসচিব গৌতম সোম চৌধুরী, বিজয় দত্ত প্রমুখরা। এরপর ওসি করুনাশঙ্কর সিং মানুষের মধ্যে খাবারও বিতরণ করেন।

Related posts

Leave a Comment