মানবদেহে জীবাণুনাশক নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানবদেহে জীবাণুনাশকের প্রয়োগ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকর, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করার বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রক সূত্রের খবর, দেহের বহিরাংশে জীবাণুনাশক স্প্রে করলে কোন ফল পাওয়া যায় না। দেহের বাইরের অংশ বা পোশাকে এই প্রক্রিয়ায় পুরোপুরিভাবে জীবাণু খতম হয় বলে কোনও প্রমাণ নেই। এক্ষেত্রে শুধুমাত্র বিভিন্ন সামগ্রী বা মেঝে জীবাণুমুক্ত করার কাজে জীবাণুনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

