Rajnath SinghBreaking News Others 

জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে নিশানা বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে নিশানা বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, যাতে ভারতের মাটিতে পা দেওয়ার আগেই খতম করা যায় পাক অনুপ্রবেশকারীদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর সীমান্ত। অভিযোগ, করোনা সঙ্কটের মধ্যেই বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান। জঙ্গি অনুপ্রবেশে মদত দেওয়ার লক্ষ্যেই এটা করা হচ্ছে বলেও অভিযোগ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, করোনা বিরোধী লড়াইয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে সশস্ত্র বাহিনী। সীমান্তে তাঁদের নজরদারিতে কোনও ফাঁক নেই। ভারতীয় সেনাবাহিনী সব পরিস্থিতির জন্য তৈরি হয়। আমি আশ্বস্ত করছি, শক্রশক্তির বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সবরকমভাবে প্রস্তুত। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই গোলাগুলির মুখে ভারত যে হাত গুটিয়ে বসে নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে বেছে বেছে হামলা চালাচ্ছি। ভারতের মাটিতে পা দেওয়ার আগেই তাদের খতম করে দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment