বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা

Indian Air Lince

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন উঠলেও বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা। সূত্রের খবর, আগামী ৩ মে-র পরেও বিমান সংস্থাগুলিকে কোনও বুকিং নিতেও কেন্দ্র নিষেধ করেছে বলে খবর। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ মে থেকে কিছু উড়ান চালুর কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। এরপরই সরকারিভাবে জানানো হয়, ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ বিষয়ে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মন্ত্রকের পক্ষ থেকে কোনও ঘরোয়া বা আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সরকার সবুজ সঙ্কেত দেওয়ার পরই যেন বিমান সংস্থাগুলি বুকিং চালু করে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও জানিয়েছেন, বিমান চলাচল নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *