Rakhi PurnimaWorld 

সম্প্রীতির রাখি বন্ধনে ভারত-বাংলাদেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১১আগস্ট ২০২২। বৃহস্পতিবার। সম্প্রীতির রাখি বন্ধনে ভারত-বাংলাদেশ। দুটি দেশের সম্পর্ক আরও মজবুত করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল। দুই দেশের সরকারের পক্ষ থেকে এই প্রয়াস নেওয়া হয় । “রাখি বন্ধন উৎসব”কে সামনে রেখে এক অভিনব আয়োজন হয়। রাখি বন্ধনের উৎসবে মৈত্রীর বার্তা। বনগাঁ পুরসভার এই প্রয়াস। স্থানীয়ভাবে এই আয়োজনে খুশি বাংলাদেশও। ইছামতী নদীর কচুরিপানা দিয়ে তৈরি রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হল।

বাংলাদেশ সরকারও এই ভাবনায় সন্তোষপ্রকাশ করেছেন। ভারতের প্রশংসাও শোনা গেল বাংলাদেশে। রাখি বন্ধনের উৎসবে দুই দেশের মৈত্রীর বার্তা। এপার বাংলা ওপার বাংলার ডাক। ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে এই প্রয়াসে সামিল ছিলেন দু-দেশের মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হল ইছামতীর কচুরিপানা দিয়ে তৈরি বিশেষ রাখি ও মিষ্টি।

ইছামতী নদীর কচুরিপানা দিয়ে রাখি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বনগাঁ পুরসভা। ইতিমধ্যে এই রাখি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলেও পুরসভা সূত্রে জানানো হয়েছে। বনগাঁ পেট্রাপোল- বেনাপোল সীমান্তে যশোরের এমপি শেখ আফিলুদ্দিনের হাতে রাখি ও মিষ্টি তুলে দিয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পরবর্তী সময়ে ভারত থেকে বাংলাদেশে এই রাখি রপ্তানি করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment